1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

করোনা আক্রান্তের তালিকায় জার্মানিকে ছাড়িয়ে বাংলাদেশ

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুলাই, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় জার্মানিকে ছাড়ালো বাংলাদেশ। রোববার করোনা সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইটের তালিকায় এমনটাই দেখা গেছে।

রোববার বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৪৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৫২৫ জনে। একই সময় ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১৮ জনে।

জার্মানিতে এ পর্যন্ত ২ লাখ ২৫ হাজার ৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯ হাজার ১৬২ জন। গত ১৯ জুন থেকে দেশটিতে প্রতিদিনের আক্রান্তের সংখ্যা ৬০০ বা এর নিচে অবস্থান করছে।

জার্মানির চেয়ে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃতের সংখ্যা তুলনামুলকভাবে অনেক কম। তবে সুস্থতার সংখ্যার দিক থেকে এগিয়ে আছে জার্মানি। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৮৭ হাজার ৮০০ জন সুস্থ হয়েছেন। সেই তুলনায় বাংলাদেশে সুস্থ হয়েছেন এক লাখ ১১ হাজার ৬৪২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com