1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপের উদ্বোধন নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো সন্দেহজনক কিছু পায়নি তদন্ত কমিটি ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজারে গজনী অবকাশে বেড়াতে আসা ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৩ প্রাণহানি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহার না করেও অতিরিক্ত বিল: কারণ জানতে চাওয়ায় অপ্রাসঙ্গিক মন্তব্য ময়মনসিংহে অপহরণ ও মুক্তিপণের শিকার নালিতাবাড়ীর সাংবাদিক আল-আমিন হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ’ ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শুরুর ১০ মিনিট আগে কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত

ময়মনসিংহে অপহরণ ও মুক্তিপণের শিকার নালিতাবাড়ীর সাংবাদিক আল-আমিন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ প্রতিবেদক: চিকিৎসার উদ্দেশ্যে ময়মনসিংহ যাওয়ার পথে আল আমিন নামে এক সংবাদকর্মীকে অচেতন করে অপহরণ, জিম্মি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, সিমকার্ডসহ ব্যক্তিগত মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আল আমিন জানা, গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে চিকিৎসার উদ্দেশ্যে তিনি ময়মনসিংহের পথে রওনা হন। পথে যানজটের কারণে ব্রহ্মপুত্র ব্রিজ হেঁটে পার হওয়ার সময় এক হকারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে ব্রিজের শেষ প্রান্ত থেকে একটি অটোতে ওঠেন তিনি। কিছুক্ষণ পর মোটরসাইকেলে আসা তিন যুবক ওই অটোতে ওঠেন। একপর্যায়ে তাঁদের একজন টিস্যুজাতীয় একটি বস্তু তাঁর নাকের সামনে ঝাঁকিয়ে দেন। এরপর অচেতন হয়ে পড়েন আল আমিন।

পরে জ্ঞান ফিরে লোকজনের কাছ থেকে জানতে পারেন, তাঁকে ময়মনসিংহের সানকিপাড়া এলাকার গোয়ালিকান্দায় নেওয়া হয়েছিল। সেখানে তাঁকে জিম্মি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিস্থিতি সামাল দিতে নিজের কাছে থাকা টাকা এবং পরিচিত এক ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে কিছু টাকা সংগ্রহ করে দিতে বাধ্য হন তিনি।

আল আমিনের অভিযোগ, টাকা দেওয়ার পরও তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ সময় তাঁর একটি মটোরোলা স্মার্টফোন, একটি সিম্ফনি বাটন ফোন ও চারটি সিমকার্ডসহ ব্যক্তিগত মালামাল নিয়ে নেওয়া হয়। এতে প্রায় ৫৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এদিকে, তাঁর মোবাইল ফোন ও সিমকার্ড অন্যদের হাতে থাকায় তাঁর পরিচয়ে কেউ বিকাশ বা নগদের মাধ্যমে আর্থিক সহায়তা চাইতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আল আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com