1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপের উদ্বোধন নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো সন্দেহজনক কিছু পায়নি তদন্ত কমিটি ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজারে গজনী অবকাশে বেড়াতে আসা ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৩ প্রাণহানি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহার না করেও অতিরিক্ত বিল: কারণ জানতে চাওয়ায় অপ্রাসঙ্গিক মন্তব্য ময়মনসিংহে অপহরণ ও মুক্তিপণের শিকার নালিতাবাড়ীর সাংবাদিক আল-আমিন হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ’ ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শুরুর ১০ মিনিট আগে কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৩ প্রাণহানি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: আসামের কাজিরাঙায় ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাজিরাঙার কাছে রংগাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বোকাখাত থেকে নওগাঁওয়ের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। পথে একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। তারা উদ্ধার অভিযান শুরু করে ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আমরা সবাই ঘটনাস্থলে রয়েছি। বাস থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা স্বপ্ননীল ডেকা আরও বলেন, ‘বাসটি পার্কের কাছে আরোপিত বিধিনিষেধ অমান্য করে অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। আমাদের ধারণা, মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারালে একটি কনটেইনারবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে।’

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, ‘আজ কাজিরাঙায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এত মানুষের প্রাণহানির ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতিটি পরিবারের প্রতি আমার সমবেদনা। কোনো কথাই তাদের কষ্ট লাঘব করতে পারবে না। তবে তারা যেন জানেন, এই শোকের মুহূর্তে তারা একা নন। আসামের সবাই তাদের পাশে রয়েছে।’

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com