1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপের উদ্বোধন নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো সন্দেহজনক কিছু পায়নি তদন্ত কমিটি ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজারে গজনী অবকাশে বেড়াতে আসা ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৩ প্রাণহানি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহার না করেও অতিরিক্ত বিল: কারণ জানতে চাওয়ায় অপ্রাসঙ্গিক মন্তব্য ময়মনসিংহে অপহরণ ও মুক্তিপণের শিকার নালিতাবাড়ীর সাংবাদিক আল-আমিন হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ’ ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শুরুর ১০ মিনিট আগে কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত

২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজারে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বরিশাল: ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়ে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি কুয়াকাটা পৌর মাছ বাজারে নিলামে প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে মোট ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার দুপুরে মাছটি আড়তে নিয়ে আসা হলে নিলামে এটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামী। বড় আকৃতির ইলিশটির দাম জানাজানি হলে স্থানীয় ক্রেতা ও পর্যটকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘরামী ফিস কুয়াকাটার স্বত্বাধিকারী জয়নাল ঘরামী নিলামে মাছটি কিনে নেন। তিনি মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করবেন বলে জানিয়েছেন। এর আগে গত বুধবার ২ কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন তিনি।

মাছটি ধরা ট্রলারের জেলে নবী হোসেন জানান, তারা নিয়মিত সাগরে মাছ শিকার করেন। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এবারই প্রথম বড় আকৃতির ইলিশ পেয়েছেন। ছোট ইলিশের পাশাপাশি বড় একটি মাছ পেয়ে ভালো দামও পেয়েছেন। এ ধরনের মাছ ধরা পড়লে জেলেরা আর্থিকভাবে লাভবান হন। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে তারা আনন্দিত।

এদিকে বড় ইলিশের এমন চড়া দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বড় আকৃতির ইলিশ বাজারে আসায় অনেক ক্রেতা ও পর্যটক মাছটি দেখতে এবং কেনার আগ্রহ প্রকাশ করলেও দাম বেশি হওয়ায় অনেকেই কিনতে পারছেন না।

স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ। বড় ইলিশ খাওয়ার ইচ্ছা সবারই থাকে। কিন্তু বর্তমান দামে তাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে ইলিশ এখন স্বপ্নের মতো। মাছটি কেনার ইচ্ছা থাকলেও দাম বেশি হওয়ায় কিনতে পারেননি তিনি।

ঘরামী বলেন, সমুদ্রে মাছের পরিমাণ কম, যা পাওয়া যাচ্ছে তার অধিকাংশই ছোট আকারের ইলিশ। বড় ইলিশ সবসময় পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনা করে তিনি ৮ হাজার ৫০০ টাকায় কিনেছেন। বড় ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে। আশা করছেন, ভালো দামেই মাছটি বিক্রি করতে পারবেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার কার্যক্রম শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ তৈরি হয়। তবে একটি বড় ইলিশ পাওয়া গেলেই ইলিশের উৎপাদন বেড়েছে, এমন সিদ্ধান্তে আসা যাবে না। উৎপাদন ও প্রাপ্যতা সম্পর্কে নিশ্চিত হতে দীর্ঘমেয়াদি গবেষণা এবং মাছ আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকৃতির ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য জেলেদের আইন মেনে মাছ আহরণের পাশাপাশি ইলিশের প্রজনন ও বৃদ্ধির স্বার্থে নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com