1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপের উদ্বোধন নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো সন্দেহজনক কিছু পায়নি তদন্ত কমিটি ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজারে গজনী অবকাশে বেড়াতে আসা ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৩ প্রাণহানি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহার না করেও অতিরিক্ত বিল: কারণ জানতে চাওয়ায় অপ্রাসঙ্গিক মন্তব্য ময়মনসিংহে অপহরণ ও মুক্তিপণের শিকার নালিতাবাড়ীর সাংবাদিক আল-আমিন হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ’ ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শুরুর ১০ মিনিট আগে কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত

শ্রীবরদীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপের উদ্বোধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ‘এক্সাম হিরো’ (Exam Hero—Learn & Grow) নামে একটি শিক্ষা বিষয়ক অ্যাপের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শ্রীবরদী উপজেলা পরিষদ হলরুমে ‘এক্সাম হিরো’ লার্ন অ্যান্ড গ্রো’র আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকু। শিক্ষা অ্যাপটির বিভিন্ন দিক তুলে ধরেন এর ডেভেলপার হৃদয় হাসান।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, শ্রীবরদী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ, বিএনপি নেতা আব্দুর রহিম দুলাল, আব্দুল্লাহ আল মামুন দুলাল, এস এম সোহান, ছাত্রদল নেতা রোকনুজ্জামান রোকন এবং জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাত।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী, অভিভাবক এবং প্রায় দেড় শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com