1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপের উদ্বোধন নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো সন্দেহজনক কিছু পায়নি তদন্ত কমিটি ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজারে গজনী অবকাশে বেড়াতে আসা ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৩ প্রাণহানি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহার না করেও অতিরিক্ত বিল: কারণ জানতে চাওয়ায় অপ্রাসঙ্গিক মন্তব্য ময়মনসিংহে অপহরণ ও মুক্তিপণের শিকার নালিতাবাড়ীর সাংবাদিক আল-আমিন হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ’ ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শুরুর ১০ মিনিট আগে কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত

গজনী অবকাশে বেড়াতে আসা ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পর্যটন কেন্দ্রের বাইরে একটি পাহাড়ি টিলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, ঘুরতে গিয়ে একটি টিলায় উঠলে একদল দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে মারধর করে। পরে তাদের মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান জানান, তাদের ৭৩ সদস্যের একটি দল গজনী অবকাশ কেন্দ্রে বেড়াতে আসে। পরে কয়েকটি দলে ভাগ হয়ে ঘোরার সময় আটজনের একটি দল পাহাড়ে গেলে এ ঘটনার শিকার হয়। স্থানীয়দের সহায়তায় পরে তারা অন্য সহপাঠীদের সঙ্গে মিলিত হন।
গজনী অবকাশ কেন্দ্রের তত্ত¡াবধায়ক ক্লেমেন রাখসাম জানান, পিকনিক দলের সদস্যদের দুর্গম পাহাড় ও জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছিল। ঘটনার খবর পেয়ে তিনি পুলিশকে জানান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে দুর্বৃত্তরা দুর্গম পাহাড়ে পালিয়ে গেছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাটি অবকাশ কেন্দ্রের নির্ধারিত এলাকার বাইরে পাহাড়ে ঘটেছে। স্থানীয়দের নিষেধ সত্তে¡ও পর্যটকেরা সেখানে গিয়েছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com