1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

করোনায় দেশে আরও ৩২ জনের মৃত‌্যু, শনাক্ত ২০২৪

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ২৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৩ হাজার ৬৫৭ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়।  এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬ জনের। এ পর্যন্ত মোট ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ৩১৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। যার মাধ্যমে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ৭ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাড়িতে ১ জন। মারা যাওয়াদের মধ‌্যে পুরুষ ২ হাজার ৮৯০ জন এবং নারী ৭৬৭ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১-৪০ বছরের ১ জন, ৪১-৫০ বছরের ৩ জন, ৫১-৬০ বছরের ৯ জন ও ৬০ বছরের বেশি ১৯ জন।

সবচেয়ে বেশি ১৪ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ২ জন ও সিলেট বিভাগে ২ জন। তবে ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে কোনো মৃত‌্যু নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com