1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

করোনায় আরও ৩৭ জনের মৃত‌্যু, শনাক্ত ২৫৯৫

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৯৪ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৫৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জনের।

সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৬৪১ জন। দেশে মোট সুস্থ হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৯১।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ৯ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাড়িতে ৬ জন। মারা যাওয়াদের মধ‌্যে পুরুষ ২ হাজার ৯১৮ জন ও নারী ৭৭৬ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১-৪০ বছরের ৩ জন, ৪১-৫০ বছরের ৮ জন, ৫১-৬০ বছরের ৮ জন ও ৬০ বছরের বেশি ১৮ জন।

সবচেয়ে বেশি ২০ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ১ জন, রংপুর বিভাগে ৩ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com