1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

করোনায় আরও মৃত্যু ৪৬, শনাক্ত ২২৬৫

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৭ জনে।

শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া, নতুন করে ২ হাজার ২৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।

মৃতদের মধ্যে পুরুষ ৩৬ জন, নারী ১০ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৭ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ১ জন, বরিশালে ২ জন, সিলেটে ২ জন, রংপুরে ১ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ। এখন পর্যন্ত  শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ০০ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৩৪ শতাংশ।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com