1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

করোনায় আরও মৃত্যু ৩৪, শনাক্ত ১৯৭৩

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ আগস্ট, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪১ জনে।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া, নতুন করে ১ হাজার ৯৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৫২৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯১ জন।

মৃতদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ১০ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৪ জন, বরিশালে ১ জন, সিলেটে ৪ জন, রংপুরে ২ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ২৭ শতাংশ। এখন পর্যন্ত  শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৩৪ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com