1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

করোনায় আরও ৫৪ জনের মৃত্যু, শনাক্ত ২৫১৯

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ আগস্ট, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭০ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫১৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ২ হাজার ১৪৭ জনের।

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

মারা যাওয়া ৫৪ জনের মধ্যে ৩৯ জন পুরুষ ও ১৫ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৯ জন, বাড়িতে ৫ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৩ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ৯ জন, বরিশালে ২ জন, সিলেটে ২ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহে ২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪  শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৫ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com