1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

করোনার আরও ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪৩৬

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১২৭ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৪৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনের।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৭৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৪৫৮ জন।

মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩৪ জন পুরুষ ও ১১ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪২ জন, বাড়িতে ৩ জন।বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ৫ জন, সিলেটে ১ জন, রংপুরে ৬ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৫ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ১১ থেকে ২০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬০ বছরের ওপরে ২৫ জন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com