1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ এর খসড়া অনুমোদন

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ আগস্ট, ২০২০

ঢাকা: দৈনিক পত্রিকা, রেডিও ও টেলিভিশনের অনলাইন ভার্সন এবং আইপি টিভির নিবন্ধন বাধ্যতামূলক করে ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত, ২০২০)’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের যোগ্যতা, নিবন্ধন ফি, লাইসেন্সপ্রাপ্ত টেলিভিশন চ্যানেল ও বেতারের নিউজ পোর্টাল হিসেবে প্রচারকার্য পরিচালনা, আইপি টিভি ও ইন্টারনেট রেডিওর সম্প্রচার বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না। এসব বিষয় অ্যাড করেছে তথ্য মন্ত্রণালয়। আজ এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে এবং অনুমোদন দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘অনেক টেলিভিশন ও বেতার নিউজ পোর্টাল পরিচালনা করছে। আগে অনুমোদন নিতে হতো না, এখন থেকে নিতে হবে। পত্রিকাগুলো যা ছাপছে, সেটাই যদি অনলাইনে দিয়ে দেয় তাহলে কোনো অনুমতি লাগবে না। কিন্তু যদি কেউ ভিন্নভাবে পত্রিকার অনলাইন ভার্সন চালায় তাহলে তাকে অনুমতি নিতে হবে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, যত দিন পর্যন্ত সম্প্রচার কমিশন না হবে, তত দিন তথ্য মন্ত্রণালয় যে কর্তৃপক্ষ নির্ধারণ করবে সেটাই হবে পরিচালনাকারী কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com