1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৯৫০

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩১৬ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জনের।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮ হাজার ১৭৭ জন।
মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১৪ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বাড়িতে ৩ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৪ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, সিলেটে ১ জন, রংপুরে ৪ জন, ময়মনসিংহে ১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার ১৫ দশমিক ৯৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৭ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬০ বছরের ওপরে ১৮ জন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com