1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে তিনজন নিহত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল: মেডিক্যাল বোর্ড

  • আপডেট টাইম :: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

ঢাকা: সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মেডিক্যাল বোর্ডের প্রধান ও রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার রক্তচাপ, পালস, রক্তে অক্সিজেন সবই স্বাভাবিক আছে। এছাড়া রোগীর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং তার জ্ঞানের মাত্রা শতভাগ ঠিক আছে।

তিনি বলেন, আজ থেকে ওয়াহিদাকে ফিজিক্যাল মেডিসিন বা ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। এটি দেওয়ার পর রোগীর অবস্থা কোন দিকে যায় দেখা হবে। তবে মাথায় কিছুটা ব্যথা আছে বলে আমাদের জানিয়েছেন ওয়াহিদা। যেহেতু তার মাথায় অনেকগুলো আঘাত আছে তাই ব্যথা কিছুটা থাকবে। ধীরে ধীরে ব্যথা কমে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com