1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শেরপুরে বজ্রপাতে কৃষিশ্রমিক নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

শেরপুর : শেরপুর সদর উপজেলার ধলাকান্দা চান্দেরনগর গ্রামে বজ্রপাতে রুবেল (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত রুবেল ওই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল স্থানীয় এক কৃষকের আমন ক্ষেতে কৃষিশ্রমিকের কাজ করে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ি ফিরছিল। এসময় বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাত ঘটে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্বজনেরা উদ্ধার করে তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com