1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

গাঁজাসহ নালিতাবাড়ী পৌর কর্মচারী আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

মেহেদী হাসান সাকিব, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে ৭০ গ্রাম গাঁজাসহ শুভ সূত্রধর (২৭) নামে পৌরসভার পানি সরবরাহ শাখার অফিস সহায়ককে আটক করেছে থানা পুলিশ।
আজ (৭ সেপ্টেম্বর) সোমবার রাত ১০টার দিকে নালিতাবাড়ী-নকলা সড়কের কাপাসিয়া এলাকায় তোফাজ্জলের বাড়ির সামনে থেকে শুভকে আটক করা হয়। আটককৃত শুভ সূত্রধর শহরের কাচারীপাড়া মহল্লার গোবিন্দ সূত্রধরের ছেলে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com