1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

শেরপুরে অনুমোদনবিহীন জিনিয়া জেনারেল হাসপাতাল সীলগালা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

শেরপুর : শেরপুরে অনুমোদনবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জিনিয়া জেনারেল (প্রাঃ) হাসপাতাল সীলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফের উপস্থিতিতে হাসপাতালটি সীলগালা করা হয়।
জানা যায়, শেরপুর শহরের নারায়ণপুর এলাকায় জেলা সদর হাসপাতাল সড়কের জেনী জেনারেল (প্রাঃ) হাসপাতালটি সম্প্রতি স্থান্তর করা হয়। এ সুযোগে ভবনটিতে জনৈক রেজাউল করিম জেলা স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া অনেকটা চতূরতার সঙ্গে জিনিয়া জেনারেল (প্রাঃ) নামে একটি হাসপাতাল গড়ে তুলেন। এমতাবস্থায় বিষয়টি জানতে পেরে অনুমোদন ছাড়া হাসপাতাল পরিচালনার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই হাসপাতালটি সীলগালা করে দেওয়া হয়।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, জিনিয়া জেনারেল (প্রাঃ) হাসপাতালের মালিক পক্ষ বিনা অনুমতিতে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই হাসপাতাল পরিচালনা করে আসছিলেন। অনুমোদনবিহীন এবং যথাযথ কাগজপত্র না থাকায় ওই হাসপাতালটি সীলগালা করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com