1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

শেরপুরে ৭ অসচ্ছল ক্রীড়াবিদ-ক্রীড়াসেবীর মাঝে অনুদান বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

শেরপুর : শেরপুরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান পেলো ৭ অসচ্ছল দুস্থ অসমর্থ ক্রীড়াবিদ-ক্রীড়াসেবী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রত্যেকের হাতে ২৪ হাজার টাকার চেক তুলে দেন।
চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র দে জানান, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে ২০১৯-২০২০ অর্থবছরে শেরপুরের ৭ জন অসচ্ছল, দুস্থ, অসমর্থ ক্রীড়াবিদ-ক্রীড়াসেবীকে অনুদানের জন্য নির্বাচিত করা হয়। তারা হলেন- সাবেক ফুটবলার ও রেফারী মো. জিন্নত আলী, মজিবুর রহমান, গোলাম মোস্তফা, জাকির হোসেন জাক্কু, ক্রিকেট কোচ মোখলেছুর রহমান স্বপন, নারী ক্রিকেটার রুমা আক্তার ও রূপা আক্তার। প্রত্যেককে প্রতি মাস ২ হাজার টাকা হারে এক বছরের এককালীণ অনুদান হিসেবে ২৪ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com