1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলায় ২০২০/২১ অর্থ বছরে চলতি খরিপ-২/২০২০-২১ মৌসুমে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনির সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক মো. আলমগীর আজাদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. রোকসানা নাসরিন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস সাংবাদিকদের জানান, উপজেলার মোট ১৫শ উপকারভোগী কৃষকদের মাঝে জনপ্রতি লালশাক, ডাটাশাক, কলমিশাখ, পুইশাক ও শিম বীজ ৫০ গ্রাম করে, লাউ ও মিস্টি কুমড়া বীজ ৫ গ্রাম করে, মুলা ও পালংশাকের বীজ ১শ গ্রাম করে, শসা বীজ ৩ গ্রাম, মরিচের বীজ ২ গ্রাম ও ১০ গ্রাম বরবটির বীজ বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com