1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

৪৩৮ রানের ম্যাচে ১৮ রানে হারলো কলকাতা

  • আপডেট টাইম :: রবিবার, ৪ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : দিল্লি ক্যাপিটালসের ছুড়ে দেওয়া ২২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স প্রায় ছুঁয়ে ফেলেছিল কাঙ্খিত জয়টি। কিন্তু ইয়ান মরগান ও রাহুল ত্রিপাথি আউট হওয়ার পর জয় বন্দর থেকে ছিটকে যায় কেকেআর। শেষ পর্যন্ত ২১০ রানে শেষ হয় তাদের ইনিংস। ৪৩৮ রানের ম্যাচে তারা হার মানে ১৮ রানে।

আইপিএলের এবারের আসরে এটা ছিল দিল্লির তৃতীয় জয়। আর কলকাতার দ্বিতীয় হার। ৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে দিল্লি অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আর ৪ পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে পঞ্চম স্থানে।

টস হেরে ব্যাট করতে নেমে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ঝড় তোলেন দিল্লির টপ অর্ডার ব্যাটসম্যানরা। ৫.৫ ওভারে ৫৬ রান তোলার পর আউট হন শিখর ধাওয়ান। ১৬ বলে ২ চার ও ২ ছক্কায় ২৬ রান করে আউট হন তিনি। ধাওয়ান আউট হওয়ার পর পৃথ্বি’শ ও শ্রেয়াস আয়ার রুদ্রমূর্তি ধারন করেন। ১২.৪ ওভারেই তারা তুলে ফেলেন ১২৯ রান। এ সময় পৃথ্বি’শ  ৪ চার ও সমান সংখ্যক ছক্কায় ৬৬ রান করে আউট হন।

এরপর অধিনায়ক শ্রেয়াস আয়ার আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নেন। মাত্র ২৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫০ করেন তিনি। তার সঙ্গে রিশাব পন্তও হাত খুলে মারতে থাকেন। পন্ত ১৭ বলে ৩৮ রান করে আউট হলেও আয়ারকে আউট করা যায়নি। তিনি ৭টি চার ও ৬ ছক্কায় ৮৮ রানে অপরাজিত থাকেন। তাতে ৪ উইকেট হারিয়ে ২২৮ রানে থামে তাদের ইনিংস।

কলকাতার আন্দ্রে রাসেল ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন।

২২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ রানেই প্রথম উইকেট হারায় কলকাতা। ফিরে যান সুনীল নারিন ৩ রান করে। দ্বিতীয় উইকেটে ৬৪ রান তোলেন শুভমান গিল ও নিতিশ রানা। ৭২ রানে গিল (২৮) ও ৯৪ রানে আন্দ্রে রাসেল (১৩) আউট হওয়ার পর দ্রুত আরো দুটি উইকেট হারায় কলকাতা। ১১৭ রানের মাথায় ৩৫ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৫৮ রান করে ফিরে যান নিতেশ রানা। একই রানে দিনেশ কার্তিকও ফেরেন ৮ রান করে। ১৩.৩ ওভারের সময় ১২২ রানের মাথায় প্যাট কামিন্স ৫ রান করে আউট হলে জয়টা অসম্ভব হয়ে দাঁড়ায় কলকাতার জন্য।

কিন্তু তখনো নাটক বাকি ছিল। ইয়ান মরগান ও রাহুল ত্রিপাথি ছক্কা বৃষ্টি বইয়ে এক সময় জয়টা নাগালে নিয়ে আসেন। কিন্তু শেষ হাসিটি হাসতে পারেনি তারা।

জয় থেকে ২৯ রান দূরে থাকতে ২০০ রানের মাথায় মরগান ফিরে যান। যাওয়ার আগে মাত্র ১৮ বলে ১ চার ও ৫ ছক্কায় ৪৪ রান করে যান। ২০৭ রানের মাথায় ত্রিপাথি আউট হলে জয় থেকে ছিটকে যায় কলকাতা। ত্রিপাথি ১৬ বলে ৩ চার ও সমান সংখ্যক ছক্কায় ৩৬ রান করেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২১০ রানে থামে কলকাতা নাইট রাইডার্স।

বল হাতে দিল্লির অ্যানরিচ নর্টজে ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন হার্শাল প্যাটেল।

ম্যাচসেরা নির্বাচিত হন শ্রেয়াস আয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com