1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ঝিনাইগাতীতে সবজি ফসলের সঙ্গে শত্রুতা!

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতীতে রাতের আধারে ২৫ শতাংশ জমির শশা কেটে ফেলেছে দূর্বৃত্তরা। উপজেলা সদর ইউনিয়নের প্রতাবনগর গ্রামে দুবৃর্ত্তরা রাতের আধারে ২৫ শতাংশ জমির শশা গাছ কেটে ফেলেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) রাতে প্রতাবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কৃষক সাইফুল ইসলাম ধার-দেনার মাধ্যমে সবজি হিসেবে বাজারে বিক্রি করার জন্য শশা চাষ করেন। এখন ভরা ক্ষেত নষ্ট হওয়ায় ওই গ্রামের কৃষক সাইফুল ইসলাম একেবারে পথে বসে যাচ্ছেন। রাতের আধারে এমন কাজ করায় ক্ষতিগ্রস্থ কৃষক সাইফুল নির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে অভিযোগও দায়ের করতে পারছেন না। ফলে এমন ক্ষতিকর কাজ করেও দুর্বৃত্তরা থাকছে ধরা- ছোঁয়ার বাইরে। ভুক্তভোগী কৃষক জানিয়েছে, শত্রুতা করেই কেউ এমন কাজ করছে বলে ধারণা তার। কৃষক সাইফুল এ বিষয়ে পুলিশকে লিখিতভাবে জানিয়েছে।

ঝিনাইগাতী থানার এসআই সায়েদুল ইসলাম সাজু জানান, এ ব্যাপারে তদন্ত কাজ চলছে। ওসি সাহেব তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com