1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

রুদ্র অয়ন এর কবিতা 

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
অশ্রু জলে মুছে যায়
মনের মাঝে অনেক কথা
সবটাই না প্রকাশ পায়,
ঢেউয়ের মতো আসে মনে
ঢেউয়ের মতো ফিরে যায় ।
অনেক কথাই আসে মনে
লিখতে গেলে হারিয়ে যায়,
রাত্রি নামলেই আসে ফিরে
ভোরের আলোয় ভুলে যায়!
তোমার কথা রাত দুপুরে
চুপিচুপি হায় আসে মনে,
একদিন তুমি ছিলে আমার
সমস্ত হৃদয়ের কোণে!
তোমাকে চিঠি লিখতে গিয়ে
অনেক কথা স্হান পায়,
হঠাৎ ভীষণ ঝড় এসে
লেখাগুলো সব উবে যায়!
ইচ্ছে করে লিখতে চিঠি
তবুও হয়না চিঠি দেয়া,
নিরব রাতে হৃদয় পটে
ভাসে যে স্মৃতির খেয়া!
বিশ্বাস তুমি খুন করে
হয়তো সুখে কাটছে দিন,
সময় আমার বিবর্ণ যে
বাড়ে শুধু স্মৃতির ঋণ!
তোমায় লেখা কত কথাই
হারিয়ে যায় সবই হায়,
লিখতে গিয়ে সাদা পাতায়
অশ্রু জলেতে মুছে যায়!
রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com