1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে কৃষক লীগের উদ্যোগে কৃষকদের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ৮ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রীড ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে উপজেলার ৮০জন কৃষকের মাঝে এসব বীজ বিতরণ করা হয়।
কেন্দ্রীয় কৃষক লীগের উদ্যোগে ও কৃষক লীগ নালিতাবাড়ী শাখার আয়োজনে এবং সুপ্রীম সীড কোম্পানী লিমিটেড এর সহযোগিতায় বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষক লীগের আহবায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান (শাকিক), জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মিজু। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক ইউপি চেয়ারম্যান হাজী আজাদ মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সাবেক কৃষক লীগ নেতা আনোয়ারুল মঞ্জিল, উপজেলা যুব লীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলম, সাবেক ভিপি ও শিক্ষক নেতা তৌহিদুল ইসলাম খোকন, জেলা পরিষদ সদস্য বিল্লাল হোসেন চৌধুরী, হাফিজুর রহমান খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকলীগ সবসময় কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামি দিনেও কৃষকলীগ কৃষকের পাশে থেকে কাজ করে যাবে।
এদিন প্রত্যেক কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান ও এক প্যাকেট করে সাত প্রকারের মিশ্র সবজির বীজ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com