1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

রুদ্র অয়ন এর কবিতা

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
আত্মার আপন
প্রেয়সী তুই বন্ধু তুই
তুই  জীবনের  আলো,
তোকে ছাড়া কিছু আমার
লাগে না যে কভু ভালো!
তুই আমার নিশিত- রাতে
প্রদীপটা মিটিমিটি,
ভালোবাসা মোহনীয়তার
মধূর যে খুনসুটি।
তুই আমার মরু জীবনে
এক স্বর্গোদ্যান,
তুই পাশে থাকলে শান্তি
না থাকলেই ম্লান।
তুই না হলে আমার নিশি,
হবে না কখনো ভোর,
বন্ধু  এবার  তুই-ই  বল
আমি কে হই রে তোর?
তুই থাকলে আমি বাঁচি
না থাকলেই মরণ,
তোর জন্যেই উৎসর্গ
আমার এই জীবন।
 
রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com