1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

শেরপুরে বিষমুক্ত সব্জী চাষ বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

শেরপুর : শেরপুরে কৃষকদের নিয়ে পরিবেশ সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিষমুক্ত সব্জী উৎপাদনের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আইইডি’র সহায়তায় মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সব্জী ভান্ডরখ্যাত খুনুয়া পশ্চিম পাড়া গ্রামে এ সভাটি অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর খামারবাড়ীর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ এফএম মোবারক আলী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. ফজলুর রহমান কৃষকদের বিষমুক্ত সব্জীচাষ বিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। একইসাথে তারা কৃষি বিভাগের পক্ষ থেকে সকল ধরনের কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। বিষমুক্ত সব্জী চাষের জন্য ফসলের উপকারি ও অপরকারি পোকা সম্পর্কে ধারণা প্রদান, কীটনাশকের পরিবর্তে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার, জৈব সার-কম্পোস্ট সার তৈরী এবং ব্যবহার, উন্নত বীজ ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে কৃষাণ-কৃষানীদের অবহিত করা হয়।
জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে নারী উদ্যোক্তা আইরীন পারভীন, আদর্শ কৃষানী হালিমা বেগম, অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা আ’লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামীম হোসেন, কবি-লেখক জ্যোতি পোদ্দার, পাখি পল্লব সংগঠক দেবদাস চন্দ, নারী নেত্রী নিরু শামসুন্নাহার, উদীচী সংগঠক এসএম আবু হান্নান, সাংবাদিক হাকিম বাবুল, নৃ-জাতিগোষ্ঠির নেতা সুমন্ত বর্মন, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী শৈবাল প্রমুখ বক্তব্য রাখেন। এ উদ্বুদ্ধকরণ সভায় ওই এলাকার শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন এবং বিষমুক্ত সব্জীচাষের আগ্রহ প্রকাশ করেন। পরে উপস্থিত কৃষক-কৃষানীদের মাঝে সিডলেস লেবু, বারোমাসি মরিচ, তুলসি, নিম গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com