1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

জেগে ওঠো

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
– রুদ্র অয়ন –
হে ঘুমন্ত বিবেক
জেগে ওঠো,
আজ তোমাকে
জেগে ওঠতেই হবে।
রাতের কালো অভিশাপ মুছে
আজ তোমাকেই আনতে হবে
নতুন দিনের আলোর দিশারী।
অসহায়ের হাহাহার
তোমাকে ঘুচাতে হবে
অনাথ জন্ম-পাপীর জন্যে
তোমাকে দিতে হবে আশ্রয়,
ধর্ষণ- নির্যাতনের বিরুদ্ধে
তোমাকে জীর্ণ প্রথা ভেঙে
রুখে দাঁড়াতে হবে;
উদ্বাস্তুদের নোঙ্গর
হতে হবে তোমায়।
তোমাকেই হতে হবে
নিপীড়িতজনের ভরসা।
হে ঘুমন্ত বিবেক
তোমার নিদ্রার কারণে
চারিদিকে বৈষম্যের হাহাকার!
অনিয়ম- অত্যাচার অরাজকতা!
তোমার জেগে ওঠার অপেক্ষায়
আজ উলঙ্গপ্রায় ধরণী!
তুমি জেগে ওঠো হে বিবেক
তুমি হও নিপীড়িত পৃথিবীর ত্রাতা!
তুমি জেগে ওঠো
হে মানুষের ঘুমন্ত বিবেক,
তোমাকে জাগতেই হবে আজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com