1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ৯৯১

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৬৭০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৯৯১ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার ৯২০ জনে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরও সুস্থ হয়েছেন ৯৪৪ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেনন চার লাখ ৬২ হাজার ৪৫৯ জন। দেশে বর্তমানে ১১৪টি আরটি-পিসিআর, ২৬টি জিন-এক্সপার্ট ও ৪০টি র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাগারসহ মোট ১৮০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৪ হাজার ৬২৯টি, পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৪৬২টি। দেশে এখন পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৮৬ হাজার ৮৮৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ৯৯ হাজার ৯৫৬টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ছয় লাখ ৮৬ হাজার ৯২৯টি পরীক্ষা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী চার জন। এখন পর্যন্ত পাঁচ হাজার ৮৩১ জন পুরুষ এবং এক হাজার ৮৩৯ জন নারী করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক শূন্য তিন শতাংশ আর নারী ২৩ দশমিক ৯৭ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com