1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ঝিনাইগাতিতে ২৫ শতক জমির সিম ক্ষেত কেটে ফেলেছে দূর্বৃত্তরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর) : পূর্ব শত্রুতার জেরে কৃষকের ২৫ শতক জমির সিম ক্ষেত কেটে বিনষ্ট করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোররাতে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গোমরা গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক মফিজুল ইসলাম জানান, একই এলাকার রজব আলী, জামাল উদ্দিন ও আবু রায়হান গংদের সাথে বেশ কিছুদিন যাবত তার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সম্প্রতি প্রতিপক্ষ প্রকাশ্যে তার সিম ক্ষেত কেটে ফেলার হুমকী দেয়। পরে বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে ফলন আসা সিম ক্ষেতে গেলে ৫০ শতক জমির মধ্যে প্রায় ২৫ শতক জমির সিমগাছ কাটা অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, যেহেতু প্রতিপক্ষ প্রকাশ্যে সিম ক্ষেত কাটার হুমকী দিয়েছে, কাজেই এই কাজ তারাই করেছে।
এদিকে এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মফিজুল ইসলাম ১ লাখ ২০ হাজার টাকার সিম নষ্ট হয়েছে মর্মে অভিযোগ এনে ঝিনাইগাতি থানায় অভিযোগ দাখিল করেছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com