1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ঝিনাইগাতীতে কৃষি উৎপাদক সমিতি ও প্রান্তিক দলের মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: সোমবার, ২২ মার্চ, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এবং আরডিএস এর বাস্তবায়নাধীন “ক্ষমতায়ন” প্রকল্পের উদ্যোগে “স্থানীয় কর্তৃপক্ষ, উৎপাদক সমিতি ও প্রান্তিক দলের প্রতিনিধিদের সাথে ঝিনাইগাতী উপজেলার কৃষক প্রশিক্ষণ সেন্টারে সংযোগ তৈরি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ রবিবার সকাল ১১টায় এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজুস সালেহীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
কর্মশালায় মহিলাদের অধিকার, সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়ে বক্তব্য রাখেন মহিলা নেত্রী ডেফলাই-২ কৃষি পণ্য উৎপাদক সমিতির সভাপতি প্রমিতা রাণী।
এছাড়া প্রতিবন্ধীদের অধিকার, সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়ে বক্তব্য রাখেন- প্রতিবন্ধী কৃষক নেতা মোঃ নুরুল আমিন এবং আদিবাসীদের অধিকার, সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়ে বক্তব্য রাখেন আদিবাসী কৃষক নেত্রী, উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জসপিনা সাংমা।
কর্মশালায় সভাপতিত্ব করেন, ঝিনাইগাতী উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি। ক্ষমতায়ন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী কৃষিবিদ উজ্জল কুমার দত্ত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আরডিএস এর প্রোগ্রাম ম্যানেজার শামীম আজাদ, জেলা সমন্বয়কারী কৃষিবিদ মোঃ মাহবুব হাসান, ঝিনাইগাতী উপজেলার কৃষিপণ্য উৎপাদক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com