1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নকলায় চাষীদের মাঝে বিনামূল্যে রাসায়ানিক সার ও বীজ বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় ২০২০-২১ অর্থ বছরে ২০২১-২০২২/খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২৭ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে ওই সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দীন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক খলিলুর রহমান, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান মুসা, উপসহকারি কৃষি কর্মকর্তা মশিউর রহমান, আব্দুর রাজ্জাক, আলতাব হোসেন ও সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, নকলা পৌরসভা ও ৯টি ইউনিয়নে ২১৬ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে উফসী ৪৯ জাতের ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি এবং ১ হাজার ১৩৪ কৃষকের মাঝে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামুল্যে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com