1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

শেরপুরে ‘সাকশিস’ জেলা শাখার আলোচনা সভা ও মতবিনিময়

  • আপডেট টাইম :: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার: সরকারিকরণকৃত কলেজ শিক্ষক সমিতি (সাকশিস)এর কেন্দ্রীয় সভাপতি সহকারি অধ্যাপক জহুরুল ইসলাম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চার বছর আগে দেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারিকরণের ঘোষণা দিলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারিকরণকৃত কলেজের শিক্ষকদের অদ্যাবধি আত্মীকরণ করা হয়নি। ফলে ৩০৩টি সরকারিকরণ কলেজের সাড়ে বার সহ¯্রাধিক শিক্ষক কর্মচারী মারাত্মকভাবে হতাশায় ভোগছেন।
শুধু তা-ই নয়, আশায় থেকে অনেক শিক্ষক ইতোমধ্যে অবসরেও চলে গেছেন। ৮ফেব্রুয়ারি দুপুরে শেরপুর শহরস্থ শহীদ আব্দুর রশিদ কমার্স কলেজ মিলনায়তনে সরকারিকরণকৃত কলেজ শিক্ষক সমিতি (সাকশিস) শেরপুর জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় সভা-২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাকশিস শেরপুর জেলা শাখার সভাপতি মুশফিক-উছ-ছালেহিন (অটল)এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম ও সাকশিস জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক মোঃ আবুল কাশেম।
সাকশিস শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহের তারাকান্দি সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারি অধ্যাপক মোস্তাক মোঃ জাকারিয়া সরকার, ঝিনাইগাতী সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক মলয় চাকী, প্রভাষক মোঃ দিদারুল ইসলাম, নকলা সরকারি হাজী জাল মামুদ কলেজের প্রভাষক মির্জ মোহাম্মদ শাহজাহান, প্রভাষক খন্দকার মনিরুজ্জামান, প্রভাষক উত্তম কুমার এষ, প্রভাষক মোঃ আনিছুর রহমান আকন্দ, প্রভাষক মাজেদুল হাসান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সরকারিকরণ কলেজসমূহে শিক্ষকদের অবিলম্বে আত্মীকরণ, ক্যাডার, নন-ক্যাডার বৈষম্য বিলুপ সহ অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com