1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

৪১ বছর অপেক্ষা করেও হলো না ভারতের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৪১ বছর পর অলিম্পিক হকির ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর ছিল ভারত। কিন্তু সেমিফাইনালে তাদের সে স্বপ্ন চুরমার করে দিয়েছে বেলজিয়াম।

মঙ্গলবার গেমস হকির প্রথম সেমিফাইনালে ভারতকে ৫-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে বেলজিয়াম। রিও অলিম্পিকের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রৌপ্য জিতেছিল বেলজিয়াম।

বেলজিয়ামের জয়ের নায়ক হেন্ডরিকস। পিছিয়ে পড়া ভারত যখন ২-১ গোলে এগিয়ে যায়, তারপরই জ্বলে ওঠেন বেলজিয়ামের এ ডিফেন্ডার। পরপর ৩ গোল করে ভারতকে পেছনে ফেলেন ৪-২ গোলে। ৬০ মিনিটে ডোমেন গোল করে জয়ের ব্যবধান ৫-২ করেন।

দ্বিতীয় মিনিটে লুইপায়ের্টের গোলে এগিয়ে গিয়েছিল বেলজিয়াম। ভারতকে এগিয়ে দিয়েছিল ৭ মিনিটে হারমানপ্রিত সিং আর ৮ মিনিটে মান্দীপ সিংয়ের গোল।

কিন্তু এরপর ভারত আর গোলে আদায় করতে পারেনি। বেলজিয়াম চারটি গোল করে নিশ্চিত করে ফাইনালের টিকিট।

প্রথম অলিম্পিক স্বর্ণজয়ের লক্ষ্যে বেলজিয়াম ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও জার্মানির মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ীর সঙ্গে। পরাজিত দল ভারতের সঙ্গে নামবে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com