1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

অলিম্পিক ফুটবলে ব্রাজিল-স্পেন ফাইনাল

  • আপডেট টাইম :: বুধবার, ৪ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : অলিম্পিক গেমসে পুরুষদের ফুটবলে স্বাগতিক জাপান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে ফাইনালে উঠল স্পেন অনূর্ধ্ব-২৩ দল। মঙ্গলবার (৩ আগস্ট) দ্বিতীয় সেমিফাইনালে অতিরিক্ত সময়ের গোলে ১-০ তে জিতেছে স্প্যানিশরা।

আগামী ৭ আগস্ট ইয়োকোহামায় হতে যাওয়া ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ব্রাজিল। দিনের প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলে মেক্সিকোকে হারিয়ে অলিম্পিকে টানা তৃতীয় ফাইনালে ওঠে ব্রাজিলিয়ানরা।

১৯৯২ সালে বার্সা অলিম্পিকে একমাত্র স্বর্ণ জিতেছিল স্পেন। ওইবারই ফুটবলের অভিষেক হয়েছিল। আর ২০০০ সালে সিডনিতে শেষ ফাইনাল খেলে স্প্যানিশরা, ক্যামেরুনের কাছে হেরে রুপা জেতে।

২১ বছর পর আবারো অলিম্পিকের ফাইনালে স্পেন। স্বাগতিকদের বিপক্ষে বেশ কষ্ট করে সেমিফাইনালের বাধা পেরোতে হলো তাদের। নির্ধারিত সময় গোলশূন্য থাকলে অতিরিক্ত সময়ে মার্কো আসেনসিওর একমাত্র গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য।

১১৫ মিনিটে মাইকেল ওয়ারজাবালের অ্যাসেস্ট বক্সের ডানপ্রান্ত থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আসেনসিও। উদাম গায়ে বাড়াবাড়ি উদযাপন করায় হলুদ কার্ডও দেখেন তিনি।

জাপান স্পেনের বিপক্ষে একবারই গোলের সুযোগ পেয়েছিল। আর স্পেন ছয়বার লক্ষ্যে নেয় শট। তবে তাদের ৯০ মিনিট পর্যন্ত রুখে দিয়ে স্বাগতিকরা সোনার ম্যাচের স্বপ্ন দেখতে থাকে। শেষ পর্যন্ত ব্যর্থ তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com