1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

প্রথম ব্রিটিশ হিসেবে সাত সোনা জিতলেন কেনি

  • আপডেট টাইম :: রবিবার, ৮ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিকের শেষ দিনে দারুণ এক কীর্তি গড়লেন যুক্তরাজ্যের কিংবদন্তি সাইক্লিস্ট জেসন কেনি। গ্রেট ব্রিটেনের প্রথম ক্রীড়াবিদ হিসেবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে সবচেয়ে বেশি সোনা জিতেছেন তিনি।

রোববার চলতি আসরের সমাপনী দিনে সাইক্লিং ট্র্যাকের পুরুষদের কেইরিনে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছেন কেনি। যা তার অলিম্পিক ক্যারিয়ারের সপ্তম সোনার মেডেল। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ০.৭৬৩ সেকেন্ড কম সময় নিয়েছেন তিনি।

গত সপ্তাহে পুরুষদের স্প্রিন্টে ঠিক সুবিধা করতে পারছিলেন না কেনি। এ সপ্তাহে তিনিই কেইরিন জিতে পেয়ে গেলেন সপ্তম সোনার পদক। যার সুবাদে আরেক সাইক্লিস্ট ক্রিস হয়কে ছাড়িয়ে তিনিই এখন গ্রেট ব্রিটেনের সর্বোচ্চ সোনাজয়ী ক্রীড়াবিদ।

শুধু স্বর্ণপদক জয়ের তালিকায়ই নয়, অলিম্পিকে ব্রিটিশদের মধ্যে সবচেয়ে বেশি পদকও জিতেছেন কেনি। আজকের সোনাসহ তার অলিম্পিক মেডেল হলো ৯টি। দ্বিতীয় সর্বোচ্চ ৮টি জিতেছিলেন স্যার ব্র্যাডলি উইগিনস।

ইজু ভেলেদ্রোমে সপ্তম সোনা জেতার পর উচ্ছ্বসিত কেনি বলেছেন, ‘এটা আমার কাছে অনেকটা বিস্ময়ের মতো লাগছে। আমি ফিনিশিং লাইনটা পার করতে চাচ্ছিলাম। যেকোনো একটা পদক পাওয়ার আশা ছিল। এভাবে স্বর্ণ জিতে যাওয়া অনেক বেশি আনন্দের।’

এই ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন মালয়েশিয়ার মোহাম্মদ আজিজুল হাসনি এবং তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন নেদারল্যান্ডসের হ্যারি ল্যাবরেসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com