1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড

আমিও কম ছিলাম না: মল্লিকা শেরাওয়াত

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ইমরান হাশমি ও মল্লিকা শেরাওয়াত অভিনীত সিনেমা ‘মার্ডার’। এতে এই জুটির রসায়ন দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে। বক্স অফিসেও বাজিমাত করে এই সিনেমা।

কিন্তু ‘মার্ডার’ সিনেমার শুটিং করতে গিয়ে হাশমি ও মল্লিকা শেরাওয়াতের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব লেগে থাকতো। সম্প্রতি এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘জানি না কেন প্রত্যেক সহ-অভিনেতার সঙ্গে আমার ইগো নিয়ে সমস্যা হতো। সহ-অভিনেতারা চাইতো, তারা সেটে আসলে আমি দাঁড়িয়ে কেমন আছে তা জিজ্ঞেস করি, তোষামোদ করতে থাকি। কিন্তু আমার ব্যক্তিত্ব তা ছিল না। আমি হরিয়াণভি মেয়ে। জোর করে আমার কাছ থেকে কেউ তোষামোদ নিতে পারে না। এ নিয়ে আমার কিছু দ্বন্দ্বও হয়েছে।’

তবে শুটিং শেষে সিনেমার প্রচারে ইমরান হাশমির সঙ্গে তার সখ্যতা হয়েছিল বলে জানান মল্লিকা। এই অভিনেত্রীর ভাষায়, ‘ইমরান হাশমির সঙ্গে মার্ডার সিনেমার শুটিং ও পরে কিছু মজার বিষয় ঘটে। আমরা কথা বলতাম না, কিন্তু এখন মনে হয় এগুলো ছেলেমানুষী ছিল। সিনেমা প্রচারের সময় আমাদের বোঝাপড়া ভালো হয়। এর আগে কিছু অহেতুক বিষয় ছিল। আমার দিক থেকেও অনেক ছেলেমানুষী হয়েছে। আমিও কম ছিলাম না।’

যদিও এখন হাশমির সঙ্গে তার যোগযোগ নেই বলে জানান মল্লিকা শেরাওয়াত। তিনি বলেন, ‘তার সঙ্গে যোগযোগ হয় না। এটি খুবই দুঃখজনক। সহ-অভিনেতা হিসেবে তিনি খুবই চমৎকার ছিলেন। খুবই বন্ধুত্বপরায়ণ। অত্যন্ত ভালো ছেলে।’

মল্লিকা শেরাওয়াতকে সর্বশেষ এমএক্স প্লেয়ারের ‘নাকাব’ ওয়েব সিরিজে দেখা গেছে। এক তারকার মৃত্যু রহস্য নিয়ে এই সিরিজের গল্প তৈরি হয়েছে। এতে আরো অভিনয় করেছেন এশা গুপ্তা ও গৌতম রোড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com