1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

শেরপুরে আমনের বাম্পার ফলন, আগাম জাতের ধানে কৃষকের মুখে হাসি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

শেরপুর: রোপন ও ফলনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রোপা-আমনে বাম্পার ফলন হয়েছে দেশের সীমান্তবর্তী কৃষিপ্রধান জেলা শেরপুরে। এরমধ্যে প্রায় চল্লিশ ভাগ আগাম জাতের ধান কাটা শুরু হওয়ায় হাসি ফুটেছে চাষীদের মুখে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং দাম ভালো পাওয়ায় এ অর্জনে সন্তোষ স্থানীয় কৃষি বিভাগও।

শেরপুর জেলা কৃষি খামার বাড়ির দেওয়া তথ্যমতে, এবার জেলার ৫ উপজেলায় রোপা-আমন রোপনের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯১ হাজার ৩৯০ হেক্টর জমি। যা অর্জিত হয়েছে ৯১ হাজার ৫৮২ হেক্টর পর্যন্ত। উৎপাদিত চালে ফলনের লক্ষ্যমাত্র ধরা হয়েছিল গড়ে প্রতি হেক্টরে ২.৭২ মেট্টিকটন। ইতিমধ্যেই প্রায় বিশ ভাগ ধান কাটা সম্পন্ন হওয়ায় যা অর্জনের পরিমাণ প্রতি হেক্টর ২.৮ মেট্টিকটন দাড়িয়েছে। আবাদকৃত ধানের জাতসমূহ হলো- বিভিন্ন জাতের হাইব্রিড, ধানী গোল্ড, তেজ গোল্ড, এজেড-১০০৭, ব্রিধান-৪৯, ব্রিধান-৬২, ব্রিধান-৭২, বিনাধান-৭, বিনাধান-১১, বিনাধান-১৬, বিনাধান-১৭, বিনাধান-২০ ইত্যাদি।

কৃষি বিভাগ আরও জানায়, উফশি, স্থানীয় ও হাইব্রিড মিলে জেলায় আগাম জাতের ধান আবাদ করা হয়েছে মোট ৪০ হাজার হেক্টর জমিতে। আগাম জাতের ধানের মধ্যে রয়েছে- ধানী গোল্ড, বিনাধান-৭, বিনাধান-১৬, বিনাধান-১৭ এবং ব্রিধান-৪৯। ইতিমধ্যেই আগাম জাতের ধান প্রায় অর্ধেক কাটা সম্পন্ন হয়েছে। চলছে বাকী অর্ধেক কাটার ধুম।
সরেজমিনে দেখা গেছে, আগাম জাতের ধান কাটা শেষ হতে না হতেই শুরু হবে অন্যান্য জাতের রোপা-আমন কাটার ধুম। মাঠে মাঠে এখন সোনালী আর সবুজ ধানের দোল খেলে যাচ্ছে। ফসলের বিস্তৃর্ণ মাঠজুড়ে কেবল নতুন ধানের মৌ মৌ গন্ধ। চাষীদের বাড়িতে উৎসবের আমেজ। শীতের কুয়াশাভেজা ভোর থেকে শুরু হয়ে পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে এখন ফসল নিয়ে ব্যস্ত কৃষক-কৃষাণীরা। অনেকেই নতুন ধানের পিঠা-পায়েসও শুরু করে দিয়েছেন।

এদিকে নতুন ধানের ন্যায্য মূল্য পাওয়ায় ভীষণ খুশি ধান চাষীরা। বর্তমানে কাঁচা ধান প্রকারভেদে এক হাজার এগারো’শ টাকা প্রতিমণ। আর শুকনা হলে এর মূল্য এক হাজার দুইশ।

জেলার নালিতাবাড়ী উপজেলার কেন্দুয়াপাড়া গ্রামের চাষী ফারুক আহমেদ (৫২) জানান, চলতি আমন মৌসুমে তিনি দেড় একর (দেড়শ শতক) জমিতে আগাম জাতের ব্রিধান-৪৯ আবাদ করেছেন। প্রতি একরে ফলন ৫০ মণ ছাড়িয়ে যাবে। দেড় একর জমিতে ধান রোপন থেকে শুরু করে কর্তন পর্যন্ত সর্বমোট তার ব্যয় হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা। বাজার মূল্য আশানুরূপ হওয়ায় তার বিক্রি মূল্য পড়ছে আশি হাজার টাকার উপরে। ফলে এবারের আমন আবাদে লাভবান তিনি।
একই গ্রামের কৃষিশ্রমিক জাহাঙ্গীর আলম (৩০) ও হাসান আলী (৩২) জানান, গত প্রায় দুই সপ্তাহ ধরে তারা নতুন ধান কাটা শুরু করেছেন। প্রথমে ধানী গোল্ড দিয়ে শুরু করেছেন আগাম জাতের ধান কাটা। এখন চলছে ব্রিধান-৪৯ কাটার কাজ। ফলন ভালো হওয়ায় তারাও এখন মাঠে ব্যস্ত সময় পার করছেন।

শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামের চাষী আব্বাছ আলী জানান, তিনি ধানী গোল্ড আবাদ করে ভালো ফলন পেয়েছেন। আগাম জাতের এ ধান প্রায় দুই সপ্তাহ আগে কাটা যায় বলে ইতিমধ্যেই তার ধান কাটা শেষ হয়েছে। ধানের দামও পেয়েছেন আশানুরূপ।

শেরপুর খামার বাড়ির উপপরিচালক ড. মুহিত কুমার দে জানান, জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে রোপা-আমন অর্জন হয়েছে বেশি। ইতিমধ্যেই প্রায় বিশ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো বৃষ্টি হওয়ায় এবার জেলায় রোপা-আমনের ফলন ভালো হয়েছে। ন্যায্য মূল্য পাওয়ায় লাভবান হচ্ছে ধানচাষীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com