1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

ওটিটিতে প্রথম ওয়েব সিরিজে মাধুরী দীক্ষিত

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ওটিটি মাধ্যম দিয়ে আবারও পর্দায় ফিরছেন এক সময়ের বলিউড সেনসেশন মাধুরী দীক্ষিত। আগামী ২৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’। সিরিজটির মুখ্য চরিত্র অনামিকা আনন্দের ভূমিকায় রয়েছেন এ অভিনেত্রী।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার। ইনস্টাগ্রামে সিরিজের ট্রেলার শেয়ার করে মাধুরী লিখেছেন, ‘শুনেছিলাম, স্টারডম এক মুহূর্তে হারিয়ে যেতে পারে, কিন্তু একজন সুপারস্টারই যদি হারিয়ে যায়! এমন তো কখনও শুনিনি। নিজের পারফেক্ট জীবনের গল্প বলতে অনামিকা আনন্দ আসছে খুব তাড়াতাড়ি।’

বিজয় নাম্বিয়ার ও কারিশমা কোহলি পরিচালিত ওয়েব সিরিজটির গল্প অনুযায়ী সুপারস্টার অনামিকা হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়। পুলিশ ও নিকটজনেরা তার খোঁজ করতে গেলে বেরিয়ে আসে এ অভিনেত্রীর জীবনের নানা অজানা তথ্য ও যাতনার কাহিনী। কে এই অনামিকা? কোথায় হারিয়ে গিয়েছেন তিনি এসব প্রশ্নের উদঘাটন হবে সিরিজটিতে।

১৯৮৪ সালে ‘অবোধ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মাধুরীর। এরপর একে একে কাজ করেন ‘বেটা’, ‘খলনায়ক’, ‘হাম আপকে হ্যায় কোন’সহ অসংখ্য সফল সিনেমায়।

১৯৯৯ সালে বিয়ের পর নিজেকে আড়াল করে নেন শোবিজ অঙ্গন থেকে। তবে ২০০৭ এ ‘আজা নাচলে’ ছবির মাধ্যমে আবারও বলিউডে প্রত্যাবর্তন করেন মাধুরী। তিন বছর আগে তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘কলঙ্ক’। তবে অনেক দিন পর এ সিরিজে তাকে দেখা যাবে মুখ্য চরিত্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com