1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শপথ নিলেন জায়েদ খান

  • আপডেট টাইম :: শনিবার, ৫ মার্চ, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিলেন চিত্রনায়ক জায়েদ খান। এ সময় আরও শপথ নেন সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুচরিতা ও অরুণা বিশ্বাস।

শুক্রবার (৪ মার্চ) বিএফডিসির স্টাডি রুমের সামনে খোলা মাঠে শপথ গ্রহণের অনুষ্ঠান হয়। শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে সমিতির প্রথম কার্যনির্বাহী মিটিংয়ে অংশ নেন উপস্থিত সবাই।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নানা বিতর্কে বিষয়টি  আদালত পর্যন্ত গড়ায়। গত ২ মার্চ শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেন হাইকোর্ট।

এই রায়ের পরেই আজকে জায়েদ খানসহ তার প্যানেলের সবাই শপথ নিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com