1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা

‘বসন্ত বিকেল’ বানাতে গিয়ে কেঁদেছেন রফিক শিকদার

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ মার্চ, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : আগামী ২০ মে মুক্তি পেতে যাচ্ছে তরুণ নির্মাতা রফিক শিকদারের সিনেমা ‘বসন্ত বিকেল’। সিনেমাটি নিয়ে রফিক শিকদার বলেন, সিনেমাটি আমার আবেগের জায়গা। এতে অনেক আবেগ কাজ করেছে। এটি বানাতে গিয়ে আমি অনেকবার কেঁদেছি। এটি আমার জীবনের যেমন স্বপ্নের একটি সিনেমা, তেমনি এটি আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নেওয়ারও সিনেমা।

এই সিনেমাটি বানানোর পরিকল্পনা এসেছে আমার মায়ের মৃত্যুর পর। আমি যখন এ দেশে থেকে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলাম তখনই এই সিনেমাটি বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। রফিক শিকদার নিজেকে একজন দর্শকের জায়গায় নিয়ে বলেন, আমি কুরুচিপূর্ণ দর্শক নই এবং সেরকম পরিচালকও নই। সেই জায়গা থেকে বলতে চাই, এই সিনেমাটি কাউকে হতাশ করবে না।

বসন্ত বিকেল দেখে কোনো দর্শক যদি বলেন, এটি তার উপযুক্ত হয়নি কিংবা দেখে হতাশ হন, তাহলে আমার মনে হয় আমার মতো পরিচালকের সিনেমা শিল্পে থাকা উচিৎ নয়। সিনেমাটি অবশ্যই রুচিশীল দর্শকের জন্য। তিনি বলেন, সিনেমা শিল্পে আমি টাকার জন্য আসিনি। আমি আমার পকেটের টাকা খরচ করে সিনেমা বানাই। কাজেই এমন সিনেমাই বানাই যা দর্শকের ভালো লাগবে। সিনেমাটিতে জুটি হয়ে অভিনয় করেছেন শিপন মিত্র ও নবাগতা শাহ হুমায়রা সুবাহ। আরও অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com