1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বলিউডে একইসঙ্গে তিন স্টার কিডের অভিষেক, টিজার ভাইরাল

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ মে, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডে একই সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ ঘটতে চলেছে তিন স্টার কিডের। বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা এবং প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে খুশি কাপুরকে অভিনেতা-অভিনেত্রী হিসেবে পেতে চলেছে বলিউড।

আগেই এই তিন স্টার কিডকে নিয়ে সিনেমা নির্মাণের কথা জানিয়েছিলেন পরিচালক জোয়া আখতার। অবশেষে সিনেমাটির ফার্স্ট লুক ও টিজার শনিবার (১৪ মে) প্রকাশ্যে এসেছে। ‘দ্য আর্চিস’ নামক এই সিনেমার টিজারে তিন স্টার কিডের অভিনয়ের যে ঝলক দেখা গেছে, তাতে মুগ্ধ নেটিজেনরা। টিজারটি মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

কমিকস চরিত্র ‘আর্চি অ্য়ান্ড্রুজ অ্যান্ড হিজ ফ্রেন্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির ভারতীয় সংস্করণ তৈরি করেছেন জোয়া আখতার। তিনজন স্টার কিড ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিহির আহুজা, ডট, বেদাঙ্গ রায়না এবং যুবরাজ মেন্দাকে। আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।

জানা গেছে, অগস্ত্যা নন্দাকে দেখা যাবে আর্চি অ্যান্ড্রুজের চরিত্রে। খুশি কাপুর এবং সুহানা খানকে দেখা যাবে বেটি এবং ভেরোনিকার চরিত্রে। সিনেমাটি পুরোদস্তর মিউজিক্যাল ড্রামা। সঙ্গে থাকছে টিনএজ রোম্যান্সের রঙিন সব উপাদান। তিন স্টার কিডের অভিষেক নিয়ে এই সিনেমা ঘিরে প্রত্যাশার পারদ চড়েছে সকলেরই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com