1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

আবারো প্রভার প্রেম ভাঙার গুঞ্জন

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মে, ২০২২

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার প্রেম-বিয়ে নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন চাউর হয়েছে। চলতি বছরের শুরু দিকে তরুণ প্রজন্মের গায়ক ইমরান মাহমুদুলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। এবার গুঞ্জন উঠেছে, ভেঙে গেছে প্রভা-ইমরানের প্রেমের সম্পর্ক।

কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় প্রভা-ইমরানের ছবি এবং কমেন্টস তাদের প্রেমের গুঞ্জনের পালে হাওয়া দেয়। এ নিয়ে বেশ আলোচনায় উঠে আসেন তারা। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটেন এই যুগল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরহ-বিচ্ছেদের পোস্ট দিয়ে আসছেন প্রভা। তার সেসব স্ট্যাটাস দেখে ভক্ত-অনুরাগীদের ধারণা, ব্রেকআপ হয়েছে প্রভা-ইমরানের। এক স্ট্যাটাসে প্রভা লিখেন—‘সঠিক মানুষ তোমার অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে।’

গত ২০ মে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা শেয়ার করেন প্রভা। তাতে লেখা রয়েছে—‘কখনো খেয়াল করেছ, একটা বিচ্ছেদের পর, সৎ মানুষটি একাই থাকে এবং যন্ত্রণাগুলোর সঙ্গে লড়ে যায়। আর প্রতারক মানুষটি ততক্ষণে আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়ে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com