1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

দীপিকার টি-শার্টের টাকায় কেনা যাবে ফ্ল্যাট

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মে, ২০২২

বিনোদন ডেস্ক : সুন্দর দেখাতে রূপের যত্ন যেমন নেন, তেমনি বিশ্বখ্যাত ব্র্যান্ডের পোশাকে সেজে থাকেন শোবিজ অঙ্গনের তারকারা। ব্যয়বহুল পোশাক, জুয়েলারি কিনে প্রায়ই খবরের শিরোনাম হন। এবার ফ্রান্সের নামি ফ্যাশন হাউজের দামি টি-শার্ট পরে আলোচনার জন্ম দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার এই পোশাকের টাকা দিয়ে রাজধানী ঢাকায় কেনা যাবে ফ্ল্যাট।

সোমবার (২৩ মে) দীপিকা তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, দীপিকা পাড়ুকোনের পরনে সবুজ রঙের টি-শার্ট ও পায়জামা। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে নানা লুকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। এসব ছবির ক্যাপশনে দীপিকা জানিয়েছেন, এগুলো ফ্রাঞ্চের বিলাসবহুল ফ্যাশন হাউজ লুইস ভিটনের পোশাক।

লুইস ভিটনের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, দীপিকার পরনের টি-শার্টটির মূল্য ৯০ হাজার ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ৮৪ লাখ ১৫ হাজার টাকার বেশি। আর পায়জামার মূল্য ৮০০ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৭৪ হাজার ৮ শত টাকা। টি-শার্ট ও পায়জামার মোট মূল্য ৮৪ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা।

কয়েক দিন আগে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর বসেছে ফ্রান্সে। এতে জুরি সদস্য হিসেবে যোগ দিয়েছেন দীপিকা। এরই মধ্যে সেখানে ছুটে গিয়েছেন দীপিকার স্বামী রণবীর সিং। উৎসবের কাজ ও স্বামীর সঙ্গে কাটানো সময়ের ফাঁকে বিলাসবহুল এই ফ্যাশন হাউজের শুটে অংশ নেন দীপিকা।

দীপিকা অভিনীত পরবর্তী সিনেমা ‘পাঠান’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারো বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। যশরাজ ফিল্মসের এই সিনেমায় শাহরুখ-দীপিকা ছাড়াও দেখা যাবে— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com