1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রাত দু’টায় আসিফের সঙ্গে বাসায় যান দীপা খন্দকার

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মে, ২০২২

বিনোদন ডেস্ক : বাংলা গানের ‘যুবরাজ’খ্যাত সংগীত শিল্পী আসিফ আকবরের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারের প্রেমের বিষয়টি পুরনো। সেই পুরনো প্রেম সামনে এনেছেন আসিফ নিজেই। সম্প্রতি প্রকাশিত তাঁর জীবনীগ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’-এ প্রসঙ্গটি স্থান পেয়েছে।

আসিফকে বিয়ের জন্য চাপ দিয়েছিলেন অভিনেত্রী দীপা খন্দকার। আসিফ রাজি না হওয়ায় শিল্পীর বাসায় গিয়ে তার স্ত্রী মিতুর কাছে বিয়ের অনুমতি চেয়েছিলেন দীপা। এমনকি বিয়ে না করলে দীপা আত্মহত্যা করবেন বলেও আসিফের মনে হয়েছিল। সাহস পাবলিকেশন্স থেকে সম্প্রতি প্রকাশিত বইটিতে আসিফ ও দীপার প্রেমের উপাখ্যান বিস্তারিত বর্ণনা করেছেন বইটির লেখক সোহেল অটল।

বইটি পড়ে জানা যায়, শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর আমেরিকা ট্যুরে গিয়ে আসিফ-দীপার ঘনিষ্ঠতা হয়। তাদের প্রেমের সূত্রপাত সেখান থেকেই। টানা কয়েক বছর প্রেম করার পর আসিফ আকবরকে বিয়ের জন্য চাপ দেন দীপা। আসিফকে তার স্ত্রী-সন্তান ছেড়ে আসার জন্যও বলেন। বইয়ের ২৫১ পৃষ্ঠায় লেখা হয়েছে:

‘একদিন রাত দুটোর সময় আসিফের সঙ্গে তার বাসায় যান দীপা খন্দকার। সেখানে গিয়ে আসিফের স্ত্রী মিতুর কাছে বিয়ের অনুমতি চান তিনি।’

বইয়ে প্রকাশিত বর্ণনা অনুযায়ী দীপা মিতুকে বলেন, আসলে আমেরিকা থেকে আমাদের সম্পর্কটা শুরু হয়। এখন ও (আসিফ) আমাকে বিয়ে করতে চাচ্ছে না। বলছে দুই দিক একসাথে সামলাতে পারবে না। আপনি আমাদের বিয়ে করার অনুমতি দিন প্লিজ।

বইয়ের সূত্রে জানা যায়, সেদিন আসিফের স্ত্রী তাকে বিয়ের অনুমতি দেননি। এ ঘটনার কিছুদিন পর দীপা খন্দকার বিয়ে করেন নির্মাতা শাহেদ আলী সুজনকে।

‘আকবর ফিফটি নট আউট’ বই থেকেই জানা যায়, দীপা খন্দকারকে আমেরিকা পাঠিয়ে দিতে চেয়েছিলেন আসিফ। সেখানেই বিয়ে করে রাখতে চেয়েছিলেন দীপাকে। দীপা সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

বইটির ৩৬২ পৃষ্ঠায় এ প্রসঙ্গে লেখা রয়েছে, ‘দীপার কথা ভাবলে মনে হয়, দীপা ব্যক্তিত্বসম্পন্ন মেয়ে ছিল বলেই তাকে ভালোবেসেছিলেন। শ্রদ্ধাবোধ থেকেই দীপার প্রতি অনুরক্ত হয়েছিলেন। দীপার সঙ্গে প্রেমের সম্পর্কটা নেই আসিফের, তবে শ্রদ্ধাটা রয়ে গেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com