1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

জুনিয়র এনটিআরের নায়িকা সাই পল্লবী?

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মে, ২০২২

বিনোদন ডেস্ক : তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। গত ২০ মে ছিল এই অভিনেতার জন্মদিন। এদিন ‘এনটিআর৩০’ শিরোনামে নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন। কিন্তু সিনেমাটিতে তার বিপরীতে কে অভিনয় করবেন তা জানাননি ‘ইয়ং টাইগার’খ্যাত এই নায়ক। শোনা যাচ্ছে, সিনেমাটিতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করবেন সাই পল্লবী।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক সিনেমাটির প্রধান নায়িকা চরিত্রের জন্য অনেকের সঙ্গে কথা বলেছেন। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। এদিকে গুঞ্জন উড়ছে, এ সিনেমার জন্য সাই পল্লবীকে প্রস্তাব দিয়েছেন জুনিয়র এনটিআর ও কোরাতলা শিবা। সাই পল্লবী কাজটি করার জন্য সবুজ সংকেত দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্যাম সিং রায়’। এতে তার বিপরীতে অভিনয় করেন নানি। গত বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পায় তেলেগু ভাষার সিনেমাটি। সাই পল্লবীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘বিরতা পারভান’। বেনু উড়ুগুলা পরিচালিত এ সিনেমায় সাই পল্লবীর বিপরীতে অভিনয় করেছেন রানা দাগ্গুবতী। তেলেগু ভাষার এ সিনেমা আগামী ১ জুলাই মুক্তির কথা রয়েছে। অন্যদিকে জুনিয়র এনটিআরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com