1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

অন্তঃসত্ত্বা হওয়ায় ছেড়ে দেন পিয়া, মিম ছাড়লেন কেন?

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ মে, ২০২২

বিনোদন ডেস্ক : প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে ‘মাসুদ রানা’ সিরিজ নির্মাণের। বহুল আলোচিত এই সিনেমায় সোহানার চরিত্রের জন্য মডেল, অভিনেত্রী পিয়া জান্নাতুলকে শুরুতে নেওয়া হয়েছিল। পিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই তিনি সিনেমা থেকে সরে দাঁড়ান। এরপর এই সিনেমায় বিদ্যা সিনহা মিমকে চূড়ান্ত করা হয়। তিনিও অজানা কারণে এই সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

এরপরই মূলত গুঞ্জন ওঠে তবে কি অন্তঃসত্ত্বা হওয়ার কারণে পিয়ার মতো মিমও সিনেমা থেকে সরে দাঁড়ালেন। যদিও এই গুঞ্জনের সত্যতা মেলেনি।

তবে মিম গণমাধ্যমে জানান শিডিউল জটিলতার কারণে সিনেমাটি করতে পারছেন না। এ প্রসঙ্গে মিম বলেন, ‘প্রথমে গত বছরের ডিসেম্বরে একবার ডেট দিয়েছিলাম। এরপর চলতি বছরের জানুয়ারির শেষে, তারপর ফেব্রুয়ারির শেষে এভাবে কয়েকবার শিডিউল দিয়েছি। কিন্তু শুটিং হয়নি। হঠাৎ করে শুটিং শুরু হয়েছে। কিন্তু আমি ফ্রি নই এই মুহূর্তে। যে কারণে কাজটি করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’

জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা যায় গত ১৪ মে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন মার্কিন বংশোদ্ভূত বাংলাদেশি প্রযোজক ও পরিচালক আসিফ আকবর। এতে এবিএম সুমনের বিপরীতে মিমের কাজ করার কথা ছিল।

‘এমআরনাইন’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক।এটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।তাদের সঙ্গে থাকছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট।সিনেমাটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com