1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পল্লবীর পর অভিনেত্রী বিদিশার মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতীয় টিভি অভিনেত্রী পল্লবী দের মৃত্যুরহস্য এখনো উদঘাটিত হয়নি। এরই মধ্যে কলকাতার আরেক মডেল-অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করলো পুলিশ। বুধবার (২৫ মে) সন্ধ্যায় কলকাতার নাগেরবাজারের রামগড় কলোনির বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বিদিশা দের মরদেহ।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে পুলিশ জানিয়েছে, গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে বিদিশার মরদেহ। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বিদিশার দেহের পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোটও। ২১ বছর বয়েসী মডেল বিদিশা আত্মহত্যা করেছেন না কি তার মৃ্ত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে নাগেরবাজার থানা পুলিশ।

ময়নাতদন্তের জন্য এ অভিনেত্রীর মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বিদিশার প্রতিবেশীরা জানিয়েছেন, দেড় মাস আগে ওই এলাকার ভাড়া বাড়িতে উঠেন বিদিশা ও তার পরিবার। মৃত্যুর কারণ নিয়ে তাদের কাছেও ধোঁয়াশা রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় টিভি অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত মরদেহ। পরবর্তীতে পল্লবীর বাবা পুলিশের দ্বারস্থ হয়ে অভিনেত্রীর লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় সাগ্নিককে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com