1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৬০ জন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

ঢাকা: লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক আরো ১৬০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬ মে) সকালে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন।

বিমানবন্দরে স্থাপিত হেল্পডেস্ক সূত্র জানা গেছে, বর্তমানে বিভিন্ন আনুষ্ঠানিক চেকিংয়ের কাজ চলছে।\

দূতাবাস জানায়, লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকদের মধ্য থেকে ১৬০ জন বাংলাদেশি নাগরিককে আইওএমের সহায়তায় দেশে পাঠানো হয়েছে। আইওএমর ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট  (ইউজেড২২২) স্থানীয় সময় বুধবার (২৫ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে মেতিগা বিমানবন্দর থেকে বাংলাদেশিদের নিয়ে রওনা করে। বৃহস্পতিবার সকাল তাদের বহনকারী ফ্লাইটি ঢাকায় অবতরণ করে।

এর আগে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান।

রাষ্ট্রদূত শামিম উজ জামান ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com