1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

অভিনেত্রীর গাড়ির ওপর ভেঙে পড়লো গাছ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

বিনোদন ডেস্ক : দুর্ঘটনার কবলে পড়েছেন ‘মিঠাই’খ্যাত টেলিভিশন অভিনেত্রী অনন্যা গুহ। বৃহস্পতিবার (২৬ মে) সকালে বৌবাজার থেকে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় যাওয়ার সময় তাকে বহনকারী গাড়ির ওপর ভেঙে পড়ে একটি গাছ। কলকাতার এসপি মুখার্জি রোডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সঙ্গে ছিলেন তার বাবা। তবে দুজনেই সুস্থ আছেন।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অনন্যার গাড়িটি। অভিনেত্রী ও তার বাবার কোনো আঘাত লাগেনি। এ ঘটনার পর গাড়ির দরজা খুলে তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ। পরে গাছটি কেটে সরিয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, গত শনিবারের কালবৈশাখী ঝড়ে গাছের গোড়া আলগা হয়ে যাওয়াতেই গাছটি উল্টে পড়েছে।

এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী অনন্যা। এতে তিনি বলেন—‘আমি এবং আমার বাবা একদম সুস্থ রয়েছি; কারো কোনো আঘাত লাগেনি। সকলকে ধন্যবাদ আমাদের কথা ভাবার জন্য। দয়া করে ভুয়া খবর ছড়াবেন না। আমি একদম ঠিক আছি, মিঠাই আর লক্ষ্মী কাকিমা সুপারস্টারের শুটিং করছি।’

বাংলা টেলিভিশন দুনিয়ার পরিচিত নাম অনন্যা। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের সুবাদে পরিচিতি লাভ করেন অনন্যা। ‘মুন্নি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। আপাতত জি বাংলার দুটি সিরিয়ালে দেখা যাচ্ছে তাকে। এ দুটো সিরিয়াল হলো—লক্ষ্মী কাকিমা সুপারস্টার এবং মিঠাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com