1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নায়িকা হতে চান পড়শী?

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

বিনোদন ডেস্ক : ‘ক্ষুদে গানরাজ’খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী নিয়মিত শিল্পী। তাকে গানের পাশাপাশি অভিনয়েও এখন দেখা যাচ্ছে। তবে কি গায়িকা থেকে নায়িকা হচ্ছেন তিনি? এমন প্রশ্ন ভক্তকুলের মনে।

পড়শী সর্বশেষ আরটিভিতে প্রচারিত সাজিন আহমেদ বাবুর ‘মারিয়া ওয়ান পিস’ নাটকে অভিনয় করে মনোযোগ কেড়েছেন।এতে পড়শীর বিপরীতে ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক।এর আগেও অতিথি চরিত্রে ছোট পর্দায় অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে পড়শীর। এছাড়া ‘মেন্টাল’ সিমোয় কণ্ঠশিল্পীর চরিত্রে অভিনয় করেও অনেকের নজর কেড়েছেন তিনি।

এখন থেকে অভিনয়ে নিয়মিত হচ্ছেন কিনা জানতে চাইলে পড়শী বলেন, ‘আমার প্রধান পরিচয় কন্ঠশিল্পী।এর বাইরে অভিনয়, মডেলিং, উপস্থাপনা যা কিছুই করি তা শখে। গানটাকেই গুরুত্বের সঙ্গে দেখছি।’

পড়শী গান নিয়ে ব্যস্ত। চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও গান করছেন। এবারের ঈদের পাঁচটি নাটকে গান গেয়েছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com